dainikkalerpotro
১৪ মার্চ ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মণিরামপুরে খাবারে ট্যাবলেট প্রযোগে গৃহপালিত পশু হত্যার অভিযোগ!


আবু রায়হান, মণিরামপুর (যশোর)

এ কেমন বর্বরতা! এ কেমন রাগের বহিঃপ্রকাশ,এ কেমন অমানবিক আচরন! এ কেমন শত্রুতার ক্ষোভ প্রকাশ! এমন কয়েকটি জঘন্যতম প্রশ্নের সম্মুখীন আজ সমাজ ব্যবস্থা ও মানবজাতি। মানুষের সাথে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশে বিভিন্ন রকম অপরাধ ইতিপূর্বে মানুষ দেখেছে। হামলা মামলা,মারধর সহ নিজের শত্রুর বিরুদ্ধে মানুষকে প্রতিশোধ নিতে দেখা গেছে। চলতি প্রতিবেদনে ক্ষোভের বশবর্তী হয়ে নিকৃষ্টতম মানষিকতার পরিচয় দিয়েছে মানুষ নামের এক অমানুষ।

‎অভিযোগ উঠেছে, খাবারের সাথে গ্যাস ট্যাবলেট(বিষক্রিয়া) দিয়ে  যশোরের  মনিরামপুর উপজেলায় জয়পুর কাচারীবাড়ি বাজারের পাশে গরু ব্যাপারী মো শারিফুল ইসলাম এর গৃহপালিত ৭টি গরুকে কে বা কারা রাতের আধারে তার  ঘোয়ালে থাকা অবস্থায় গ্যাস টেবলেট খাওয়ায় দিয়ে হত্যার চেষ্টা করেছে। তার মধ্য ৩টি গরু মারা গেছে,অসুস্থ্য ২টা গরু চালকিডাংগার কসায় আলমগীর হোসেনের লোকজনে জবাই করে বিক্রি করে, ২টা বিক্রি করে শাহাপুর হাটে অসুস্থ অবস্থায়।

‎তথ্য মোতাবেক,গত ১২ই মার্চ ফজরের পূর্বে আনুমানিক ৩টার দিকে কে বা কারা গোয়ালে থাকা  ৭টি গরুকে কলার পাতার ভেতরে গ্যাস টেবলেট খেতে দিয়ে চলে যায়। ভোর রাতে সেহেরীর উদ্দেশ্যে উঠে গোয়ালঘরের দিকে এগিয়ে বাড়ির মালিক ও ক্ষতিগ্রস্থ জয়পুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে মালিক শারিফুল ইসলাম দেখেন ৩টা বড় বড় গরু নিস্তেজ হয়ে পড়ে আছে আর বাকি গুলো ছটফট করছে। গোয়ালের নান্দায়(পাত্র) গ্যাস ট্যাবলেটের কিছু অংশ ও কলার পাতা পড়ে আছে।

‎স্থানীয়রা জানান,এর আগেও কয়েকবছর আগে শারিফুলের কলা গাছের ক্ষেতে কাদি ধরা শতশত কলাগাছ কে বা কারা ভেংগো দেই।এবার এই বড় ক্ষতি। ক্ষতিগ্রস্থ শারিফুল ইসলাম জানান, রাতের আধারে কে বা কাহারা আমার এই ক্ষতি করেছে।৭টি গরুর বাজার মূল্য সর্বনিম্ন ১০ লক্ষ টাকা।য়ারা এ কাজ করেছে আমি তাদের শাস্তি ও আমার ক্ষতি পূরণের জন্য  আইনের আশ্রয় নিবো,আমি এর সঠিক বিচার চাই।

‎খবর পেয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা ঘঠনাস্থল পরিদর্শন ও সঠিক মৃত্যুর কারন হিসাবে বিষক্রিয়াকে দায়ী করে ক্ষতিগ্রস্তকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে।

‎এদিকে এ খবরে উপজেলা ব্যাপী শুরু হয়েছে নিন্দার ঝড়। মানুষ হয়ে মানুষের ক্ষতির কলঙ্কিত এক অপরাধ এর আগে কোথাও হতে দেখা যায়নি।প্রতিটি মানুষের মুখে মুখে ‘মানুষ হয়তো ভুল করতে পারে তার জন্য অবলাজাতির প্রতি এহেন ন্যাক্কারজনক হত্যাকান্ড মানুষের জন্য সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোন থেকে গহীন অপরাধের সমতূল্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৈশপ্রহরীর ইশারায় চলে শিমুলিয়া ভূমি অফিস: টাকা দিলে দুদিনেই নামজারি!

শ্রীপুরে- সাবেক মেয়র আনিছুর রহমানের পাশাপাশি চিরনিদ্রায় ছোট বোন

সপ্তাহে একদিন অফিস, হাজিরা পুরো সপ্তাহের! ধামরাইয়ের ইউপি সচিব শারমিনের বিরুদ্ধে অনিয়মের পাহাড়

​দৌলতপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিন্নাহ কবির: ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি এস এ জিন্নাহ কবিরের

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।

দৌলতপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও টাকা ছিনতাই

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

১০

সত্য প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা।

১১

দিনাজপুরে হিলিতে স্থানীয়দের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

১২

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

১৩

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভার মহাসড়কে বিজিবি মোতায়েন

১৪

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

১৫

রাষ্ট্রীয় গাছ উধাও! টেন্ডার ছাড়াই কাটাকাটিতে বিসিএস লাইভস্টক একাডেমিতে অনিয়মের অভিযোগ

১৬

মাওনা চৌরাস্তায় মহাসড়কে মরণফাঁদ: ভোগান্তি তুঙ্গে, দুর্ঘটনার আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

১৭

প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সেই আসিফ ফিরলেন লাশ হয়ে, মায়ের আহাজারিতে ভারী ডুয়াইবাড়ি

১৮

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড।

১৯

কম্প্রিহেনসিভ ক্যাটারাক্ট প্রজেক্ট বিষয়ক দুই দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত।

২০