dainikkalerpotro
৫ এপ্রিল ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্মে বিভাজন সৃষ্টির অপচেষ্টা সমাজকে ক্ষতিগ্রস্ত করে: মির্জা ফখরুল

 

নিজস্ব প্রতিবেদক:

সমাজে বিভাজন সৃষ্টির অপচেষ্টা রুখে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৫ এপ্রিল) খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে আয়োজিত ইন্টার চার্চ ফেলোশিপ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

​মির্জা ফখরুল আক্ষেপ প্রকাশ করে জানান, একটি নির্দিষ্ট গোষ্ঠী বর্তমানে সমাজে বিভাজন তৈরির চেষ্টা চালাচ্ছে, যা আমাদের সামাজিক কাঠামোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এ ধরনের বিভাজন মানুষের মধ্যে হিংসা ও বিদ্বেষের জন্ম দেয়। তিনি ঘৃণ্য এই প্রবণতা পরিহার করে একে অপরের প্রতি ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।

​দেশের ধর্মীয় ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বাংলাদেশের সমাজ সব ধর্ম ও মতকে ধারণ করার ক্ষমতা রাখে। এখানে ইসলাম, সনাতন, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের মানুষ দীর্ঘকাল ধরে পারস্পরিক সহাবস্থানের মধ্য দিয়ে বসবাস করে আসছে। তাই ধর্মকে কেন্দ্র করে বিভাজন সৃষ্টির কোনো সুযোগ বাংলাদেশে নেই।

​উপস্থিত সুধীজনের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের সর্বাত্মক সমর্থনে বর্তমান সরকার গঠিত হয়েছে এবং এজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নতুন সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ ও জনকল্যাণমূলক কাজ রয়েছে উল্লেখ করে তিনি দেশ গঠনে সবার সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৈশপ্রহরীর ইশারায় চলে শিমুলিয়া ভূমি অফিস: টাকা দিলে দুদিনেই নামজারি!

শ্রীপুরে- সাবেক মেয়র আনিছুর রহমানের পাশাপাশি চিরনিদ্রায় ছোট বোন

সপ্তাহে একদিন অফিস, হাজিরা পুরো সপ্তাহের! ধামরাইয়ের ইউপি সচিব শারমিনের বিরুদ্ধে অনিয়মের পাহাড়

​দৌলতপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিন্নাহ কবির: ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি এস এ জিন্নাহ কবিরের

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।

দৌলতপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও টাকা ছিনতাই

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

১০

সত্য প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা।

১১

দিনাজপুরে হিলিতে স্থানীয়দের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

১২

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

১৩

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভার মহাসড়কে বিজিবি মোতায়েন

১৪

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

১৫

রাষ্ট্রীয় গাছ উধাও! টেন্ডার ছাড়াই কাটাকাটিতে বিসিএস লাইভস্টক একাডেমিতে অনিয়মের অভিযোগ

১৬

মাওনা চৌরাস্তায় মহাসড়কে মরণফাঁদ: ভোগান্তি তুঙ্গে, দুর্ঘটনার আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

১৭

প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সেই আসিফ ফিরলেন লাশ হয়ে, মায়ের আহাজারিতে ভারী ডুয়াইবাড়ি

১৮

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড।

১৯

কম্প্রিহেনসিভ ক্যাটারাক্ট প্রজেক্ট বিষয়ক দুই দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত।

২০