কালেরপত্র ডেস্ক
২৭ মে ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

 

স্টাফ রিপোর্টার | জাহিদুল ইসলাম

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাভারের আশুলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মোশারফ হোসেন।

​এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আযহা। এই পবিত্র উৎসব সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ বয়ে আনুক। ঈদের আনন্দ প্রতিটি পরিবারে ছড়িয়ে পড়ুক এবং সমাজ থেকে সকল হিংসা-বিদ্বেষ ও বিভেদ দূর হোক।

​মোঃ মোশারফ হোসেন বর্তমানে আশুলিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক, আশুলিয়া ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক এবং আশুলিয়া থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

​এলাকার উন্নয়নে নিজের অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও জানান, মানবতা, ভালোবাসা ও সৌহার্দ্যের মাধ্যমে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলাই তাঁর লক্ষ্য। স্থানীয় জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে তিনি সবসময় এলাকার মানুষের পাশে থাকতে চান।

​ঈদ উদযাপনে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়ে এই যুবদল নেতা বলেন, আমাদের সমাজ সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হোক। শুভেচ্ছা বার্তার শেষে তিনি ৩ নং ওয়ার্ডসহ আশুলিয়ার সর্বস্তরের জনগণকে আবারও ‘ঈদ মোবারক’ জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও টাকা ছিনতাই

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

সত্য প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা।

দিনাজপুরে হিলিতে স্থানীয়দের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভার মহাসড়কে বিজিবি মোতায়েন

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

রাষ্ট্রীয় গাছ উধাও! টেন্ডার ছাড়াই কাটাকাটিতে বিসিএস লাইভস্টক একাডেমিতে অনিয়মের অভিযোগ

মাওনা চৌরাস্তায় মহাসড়কে মরণফাঁদ: ভোগান্তি তুঙ্গে, দুর্ঘটনার আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সেই আসিফ ফিরলেন লাশ হয়ে, মায়ের আহাজারিতে ভারী ডুয়াইবাড়ি

১০

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড।

১১

কম্প্রিহেনসিভ ক্যাটারাক্ট প্রজেক্ট বিষয়ক দুই দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত।

১২

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

১৩

ধামরাইয়ে আলাউদ্দিন সাহেবের অন্যন্য উদ্যোগ: ধর্মীয় শিক্ষা ও আধুনিক চিকিৎসার সমন্বয়ে সমাজ পরিবর্তনের স্বপ্ন

১৪

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক।

১৫

দিনাজপুর বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার।

১৬

শ্রীপুরে পৃথকস্থানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

১৭

দিনাজপুর হিলি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল জোরদার।

১৮

পুরোনো সড়কের বেহাল দশা: লাশ নিয়ে কবরস্থানে যেতে চরম ভোগান্তি

১৯

শহীদ ওসমান হাদি হ’ত্যার বিচারের দাবিতে ববি’তে বিক্ষোভ ও মানববন্ধন

২০