কালেরপত্র ডেস্ক
৩১ মে ২০২৬, ৪:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।

 

সোহাগ রানা | বিশেষ প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চন্নাপাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ৩০শে মে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে,এই ঘটনায় আহত হওয়া মা-মেয়েকে দেখতে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

আহতরা হলেন আতিকুল ইসলামের স্ত্রী মাকসুদা বেগম এবং তাদের কন্যা বিথি আক্তার। পরিবারের অভিযোগ, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল্লাহ এবং তার সহযোগীদের হামলায় তারা আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতদের দেখতে গিয়ে এমপি অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, মানুষের জানমাল ও নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইন নিজের হাতে তুলে নিতে পারে না। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পীরজাদা এস এম রুহুল আমিন, আব্দুল মোতালেব, হুমায়ন কবির সরকার, মোসলেম উদ্দিন মৃধা , আনোয়ার ব্যাপারী, বিল্লাল হোসেন। এছাড়াও বিএনপি এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তারা বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধসহ যেকোনো সমস্যার সমাধান আইনি প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত। সহিংসতা ও হামলার মাধ্যমে কোনো সমস্যার সমাধান হতে পারে না।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। আহত পরিবারের সদস্যরাও ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।

দৌলতপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও টাকা ছিনতাই

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

সত্য প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা।

দিনাজপুরে হিলিতে স্থানীয়দের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভার মহাসড়কে বিজিবি মোতায়েন

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

রাষ্ট্রীয় গাছ উধাও! টেন্ডার ছাড়াই কাটাকাটিতে বিসিএস লাইভস্টক একাডেমিতে অনিয়মের অভিযোগ

মাওনা চৌরাস্তায় মহাসড়কে মরণফাঁদ: ভোগান্তি তুঙ্গে, দুর্ঘটনার আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

১০

প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সেই আসিফ ফিরলেন লাশ হয়ে, মায়ের আহাজারিতে ভারী ডুয়াইবাড়ি

১১

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড।

১২

কম্প্রিহেনসিভ ক্যাটারাক্ট প্রজেক্ট বিষয়ক দুই দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত।

১৩

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

১৪

ধামরাইয়ে আলাউদ্দিন সাহেবের অন্যন্য উদ্যোগ: ধর্মীয় শিক্ষা ও আধুনিক চিকিৎসার সমন্বয়ে সমাজ পরিবর্তনের স্বপ্ন

১৫

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক।

১৬

দিনাজপুর বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার।

১৭

শ্রীপুরে পৃথকস্থানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

১৮

দিনাজপুর হিলি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল জোরদার।

১৯

পুরোনো সড়কের বেহাল দশা: লাশ নিয়ে কবরস্থানে যেতে চরম ভোগান্তি

২০