কালেরপত্র ডেস্ক
১৭ জুন ২০২৬, ২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরের বীরগঞ্জে গাজা ও ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার: এস এ অলক

১৬ জুন,২০২৬ইং রাতে দিনাজপুর বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের খলশী বাজারের পাশে অভিযান চালিয়ে গাজী রহমানের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম আলী (৪৪) কে ১টি মটরসাইকেল, ৬০০ পিস মাদক দ্রব্য ইয়াবা ও ৫ কেজি গাজাসহ গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস ইউনিট নিজপাড়া ইউনিয়নের খলশী বাজারের পাশে উল্লেখিত ৬০০ পিস ইয়াবা, ৫ কেজি গাজা মাদকদ্রব্য উদ্ধারসহ তাকে গ্রেফতার করে, যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।

অভিযানের সময় এজহারকারী উপ-পরিদর্শক জায়েদ আলী জাফরীর সঙ্গে রেইডিং টিম হিসেবে এএসআই ইমরান জাহান, সেপাই আলিফ পাশা, আব্দুর রাজ্জাক, আলামিন ও ওয়্যারলেছ অপারেটর ফেরদৌস আহম্মেদসহ স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।

সে সময় বহিরাগত মাদক কারবারি পার্শ্ববর্তী মোহনপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের হাশেম আলীর নিকট হতে এজাহারে বর্নিত অবৈধ মালাগুলো জব্দ করা হয়।

অভিযুক্ত হাসেম আলীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সরণীয় ১০(খ)/১৯( খ) ধারায় ১৩(৬)২৬ নম্বর মামলা রেকর্ড হয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানিয়েছেন মাদক সংক্রান্ত একটি মামলা হয়েছে।

আসামিকে যথাসাথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটুরিয়ায় যমুনা নদীতে ভেসে যাওয়া মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাঁচাল নৌ পুলিশ

দিনাজপুরের বীরগঞ্জে গাজা ও ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার

দিনাজপুরের বিরামপুরে উচ্ছেদ অভিযানে সরকারি জমি উদ্ধার ও ২ হাজার টাকা জরিমানা।

জলজট আর যানজটের মরণফাঁদে আশুলিয়া: বৃষ্টিতে থমকে গেছে শিল্পাঞ্চল

দিনাজপুরের চিরিরবন্দরে মাসিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত।

নৈশপ্রহরীর ইশারায় চলে শিমুলিয়া ভূমি অফিস: টাকা দিলে দুদিনেই নামজারি!

শ্রীপুরে- সাবেক মেয়র আনিছুর রহমানের পাশাপাশি চিরনিদ্রায় ছোট বোন

সপ্তাহে একদিন অফিস, হাজিরা পুরো সপ্তাহের! ধামরাইয়ের ইউপি সচিব শারমিনের বিরুদ্ধে অনিয়মের পাহাড়

​দৌলতপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিন্নাহ কবির: ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

১০

দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি এস এ জিন্নাহ কবিরের

১২

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।

১৩

দৌলতপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও টাকা ছিনতাই

১৪

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

১৫

সত্য প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা।

১৬

দিনাজপুরে হিলিতে স্থানীয়দের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

১৭

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

১৮

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভার মহাসড়কে বিজিবি মোতায়েন

১৯

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

২০