dainikkalerpotro
৩১ জানুয়ারী ২০২৬, ৯:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাউপাড়া দারুল উলুম ক্বওমি মাদ্রাসা অভিভাবক সমাবেশ কুরআন ছবক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আতাউর রহমান                                                     ব  রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলার লাউপাড়া দারুল উলুম ক্বওমি মাদ্রাসার বার্ষিক অভিভাবক সমাবেশ, নতুন শিক্ষার্থীদের কুরআন ছবক প্রদান এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকাল ৩ ঘটিকায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডাঃ আবু সালেহ মুহাম্মাদ তোহা, সহযোগী অধ্যাপক আরবি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। এছাড়া দ্বিতীয় আলোচক হিসেবে হাফেজ মাওলানা মোঃ খাদেমুল ইসলাম প্রভাষক ইসলামিক স্টাডিজ বিভাগ গোহালবাড়ী ফাজিল মাদ্রাসা ভোলাহাট চাঁপাইনবাবগঞ্জ, এলাকার বিশিষ্ট আলেম ও সমাজসেবকগণ। মাদ্রাসার পরিচালক মাওলানা মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের ভূমিকার ওপর আলোকপাত করেন।

অনুষ্ঠানের মূল আকর্ষণ কুরআন ছবক, নতুন পাঠ শুরু করা শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে পবিত্র কুরআন শরীফের ছবক প্রদান করা হয়।শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন এবং মাদ্রাসার শৃঙ্খলা রক্ষায় অভিভাবকদের সাথে মতবিনিময় করা হয়। বিগত বছরের বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী এবং নিয়মিত উপস্থিত থাকা শিক্ষার্থীদের মাঝে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।

মাদ্রাসার পরিচালক মাওলানা মোঃ জামাল উদ্দিন বক্তব্যে বলেন, কেবল কিতাবি শিক্ষা নয়, বরং নৈতিকতা ও আদর্শের সমন্বয়ে আমরা শিক্ষার্থীদের গড়ে তুলতে চাই। আজকের এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে উৎসাহ জোগাবে এবং অভিভাবকদের সাথে আমাদের সেতুবন্ধন আরও দৃঢ় করবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উলামায়ে কেরাম এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে- সাবেক মেয়র আনিছুর রহমানের পাশাপাশি চিরনিদ্রায় ছোট বোন

সপ্তাহে একদিন অফিস, হাজিরা পুরো সপ্তাহের! ধামরাইয়ের ইউপি সচিব শারমিনের বিরুদ্ধে অনিয়মের পাহাড়

​দৌলতপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিন্নাহ কবির: ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি এস এ জিন্নাহ কবিরের

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।

দৌলতপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও টাকা ছিনতাই

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

সত্য প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা।

১০

দিনাজপুরে হিলিতে স্থানীয়দের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

১১

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

১২

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভার মহাসড়কে বিজিবি মোতায়েন

১৩

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

১৪

রাষ্ট্রীয় গাছ উধাও! টেন্ডার ছাড়াই কাটাকাটিতে বিসিএস লাইভস্টক একাডেমিতে অনিয়মের অভিযোগ

১৫

মাওনা চৌরাস্তায় মহাসড়কে মরণফাঁদ: ভোগান্তি তুঙ্গে, দুর্ঘটনার আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

১৬

প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সেই আসিফ ফিরলেন লাশ হয়ে, মায়ের আহাজারিতে ভারী ডুয়াইবাড়ি

১৭

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড।

১৮

কম্প্রিহেনসিভ ক্যাটারাক্ট প্রজেক্ট বিষয়ক দুই দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত।

১৯

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

২০