dainikkalerpotro
৩০ মার্চ ২০২৬, ৯:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যু: ময়নাতদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

 

বিনোদন ডেস্ক:

​শুটিং সেটে পানিতে ডুবে না ফেরার দেশে চলে গেলেন টলিউডের অত্যন্ত জনপ্রিয় ও মেধাবী অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। গত রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। দৃশ্য ধারণের প্রয়োজনে তিনি পানিতে নামলে আর উঠে আসতে পারেননি। এক পর্যায়ে পানির স্রোতে তলিয়ে যান এই অভিনেতা।

​আজ সোমবার সকাল সাড়ে ১১টায় তমলুক হাসপাতালে তাঁর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রাথমিক ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী, পানিতে ডুবেই তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। দীর্ঘ সময় পানির নিচে থাকায় তাঁর ফুসফুস ফুলে দ্বিগুণ আকার ধারণ করেছে এবং ফুসফুসের ভেতরে প্রচুর পরিমাণে বালি ও নোনা পানির অস্তিত্ব পাওয়া গেছে।

​চিকিৎসকদের ধারণা, রাহুল প্রায় এক ঘণ্টারও বেশি সময় পানির নিচে নিমজ্জিত ছিলেন। কারণ হিসেবে বলা হয়েছে, অল্প সময় পানিতে ডুবে থাকলে খাদ্যনালি ও ফুসফুসে এতোটা ব্যাপক পরিমাণে বালু ও পানি প্রবেশ করা সম্ভব নয়।

​এদিকে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু নিয়ে পুলিশের পক্ষ থেকে গুরুতর অভিযোগ তোলা হয়েছে। পুলিশের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ অনুমতি ছাড়াই ঐ স্থানে শুটিং পরিচালনা করা হচ্ছিল। নিয়ম অমান্য করে শুটিং করার বিষয়টি খতিয়ে দেখছে আইন-শৃঙ্খলা বাহিনী।

​১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম নেওয়া রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অভিনয়ের হাতেখড়ি হয়েছিল তাঁর বাবার হাত ধরে। বিজয়গড় থিয়েটার দলের ‘রাজ দর্শন’ নাটকের মাধ্যমে মঞ্চে যাত্রা শুরু করে তিনি প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন। তাঁর এই অকাল প্রয়াণে টলিউড ও নাট্যপাড়ায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে- সাবেক মেয়র আনিছুর রহমানের পাশাপাশি চিরনিদ্রায় ছোট বোন

সপ্তাহে একদিন অফিস, হাজিরা পুরো সপ্তাহের! ধামরাইয়ের ইউপি সচিব শারমিনের বিরুদ্ধে অনিয়মের পাহাড়

​দৌলতপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিন্নাহ কবির: ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি এস এ জিন্নাহ কবিরের

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।

দৌলতপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও টাকা ছিনতাই

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

সত্য প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা।

১০

দিনাজপুরে হিলিতে স্থানীয়দের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

১১

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

১২

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভার মহাসড়কে বিজিবি মোতায়েন

১৩

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

১৪

রাষ্ট্রীয় গাছ উধাও! টেন্ডার ছাড়াই কাটাকাটিতে বিসিএস লাইভস্টক একাডেমিতে অনিয়মের অভিযোগ

১৫

মাওনা চৌরাস্তায় মহাসড়কে মরণফাঁদ: ভোগান্তি তুঙ্গে, দুর্ঘটনার আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

১৬

প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সেই আসিফ ফিরলেন লাশ হয়ে, মায়ের আহাজারিতে ভারী ডুয়াইবাড়ি

১৭

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড।

১৮

কম্প্রিহেনসিভ ক্যাটারাক্ট প্রজেক্ট বিষয়ক দুই দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত।

১৯

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

২০