কালেরপত্র ডেস্ক
৫ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

​দৌলতপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিন্নাহ কবির: ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

 

স্টাফ রিপোর্টার: নান্নু মিয়া

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ও ধামশ্বর ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ, নগদ অর্থ এবং প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

​আজ (৫ জুন) বিকেলে উপজেলার কলিয়া ইউনিয়ন পরিষদ চত্বর এবং ধামশ্বর ইউনিয়নের নিরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে মোট দুইশত মানুষের হাতে এই উপহার ও সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়।

​উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। তিনি তাঁর বক্তব্যে এলাকার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলারক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দৌলতপুর, ঘিওর ও শিবালয় উপজেলার সার্বিক উন্নয়নে কাজ শুরু হয়েছে। সমাজ থেকে মাদক, চাঁদাবাজি, দুর্নীতি ও ইভটিজিং নির্মূল করতে প্রশাসন ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে সমাজ থেকে তাদের বিতাড়িত করার আহ্বান জানান তিনি।

​কলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট বুলবুল আহমেদ গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু এবং জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।

​এছাড়াও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফেরদৌস রহমান, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য মাওলানা হাবিবুল্লাহ নোমানী, জেলা কৃষক দলের সহ-সভাপতি এটিএম জাহাঙ্গীর আলম, ধামশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলেক মিয়া ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টুসহ জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​দৌলতপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিন্নাহ কবির: ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি এস এ জিন্নাহ কবিরের

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।

দৌলতপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও টাকা ছিনতাই

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

সত্য প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা।

দিনাজপুরে হিলিতে স্থানীয়দের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

১০

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভার মহাসড়কে বিজিবি মোতায়েন

১১

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

১২

রাষ্ট্রীয় গাছ উধাও! টেন্ডার ছাড়াই কাটাকাটিতে বিসিএস লাইভস্টক একাডেমিতে অনিয়মের অভিযোগ

১৩

মাওনা চৌরাস্তায় মহাসড়কে মরণফাঁদ: ভোগান্তি তুঙ্গে, দুর্ঘটনার আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

১৪

প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সেই আসিফ ফিরলেন লাশ হয়ে, মায়ের আহাজারিতে ভারী ডুয়াইবাড়ি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড।

১৬

কম্প্রিহেনসিভ ক্যাটারাক্ট প্রজেক্ট বিষয়ক দুই দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত।

১৭

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

১৮

ধামরাইয়ে আলাউদ্দিন সাহেবের অন্যন্য উদ্যোগ: ধর্মীয় শিক্ষা ও আধুনিক চিকিৎসার সমন্বয়ে সমাজ পরিবর্তনের স্বপ্ন

১৯

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক।

২০