কালেরপত্র ডেস্ক
২০ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঘিওরে এসি ল্যান্ডের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও হুমকির অভিযোগ, শাস্তির দাবিতে মানববন্ধন

 

স্টাফ রিপোর্টার | নান্নু মিয়া 

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়পয়লা এলাকায় ওয়ারিশান সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ডের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বেআইনি জমি পরিমাপ এবং একতরফা দখলদারিত্বের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীকে ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে তাঁর অপসারণ ও শাস্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

​গত বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ৩টায় পয়লা বাসস্ট্যান্ড এলাকায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

​মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ওয়ারিশান সম্পত্তির দলিলে বর্ণিত ভোগদখল উপেক্ষা করে এবং অন্যান্য অংশীদারদের (ওয়ারিশ) অনুপস্থিতিতে প্রশাসনিক ক্ষমতার প্রভাব খাটিয়ে একতরফাভাবে জমি পরিমাপ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তার এমন পক্ষপাতমূলক কর্মকাণ্ডে ভুক্তভোগীদের দীর্ঘদিনের ভোগদখল ও সম্পত্তির অধিকার ক্ষুণ্ন হয়েছে, যা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি করেছে।

​বক্তারা আরও জানান, এসি ল্যান্ডের এমন একক ও বেআইনিভাবে জমি পরিমাপের বিষয়ে প্রতিবেশী মিজানুর রহমান প্রতিবাদ জানালে তাঁকে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের হুমকি দেওয়া হয়। মানববন্ধন থেকে বক্তারা ঘটনার একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর ইসলামের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সুষ্ঠু বিচার, দৃষ্টান্তমূলক শাস্তি ও অনতিবিলম্বে তাঁর অপসারণের জোর দাবি তোলেন।

​এই বিষয়ে বক্তব্য জানতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর ইসলামের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বীরগঞ্জে আর্জেন্টিনা ভক্তদের উল্লাস ও বর্ণাঢ্য র‌্যালি।

ঘিওরে এসি ল্যান্ডের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও হুমকির অভিযোগ, শাস্তির দাবিতে মানববন্ধন

দৌলতপুরে যুবদল নেতার ছত্রছায়ায় অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে ফসলি জমি ও বসতবাড়ি

পাটুরিয়ায় যমুনা নদীতে ভেসে যাওয়া মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাঁচাল নৌ পুলিশ

দিনাজপুরের বীরগঞ্জে গাজা ও ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার

দিনাজপুরের বিরামপুরে উচ্ছেদ অভিযানে সরকারি জমি উদ্ধার ও ২ হাজার টাকা জরিমানা।

জলজট আর যানজটের মরণফাঁদে আশুলিয়া: বৃষ্টিতে থমকে গেছে শিল্পাঞ্চল

দিনাজপুরের চিরিরবন্দরে মাসিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত।

নৈশপ্রহরীর ইশারায় চলে শিমুলিয়া ভূমি অফিস: টাকা দিলে দুদিনেই নামজারি!

শ্রীপুরে- সাবেক মেয়র আনিছুর রহমানের পাশাপাশি চিরনিদ্রায় ছোট বোন

১০

সপ্তাহে একদিন অফিস, হাজিরা পুরো সপ্তাহের! ধামরাইয়ের ইউপি সচিব শারমিনের বিরুদ্ধে অনিয়মের পাহাড়

১১

​দৌলতপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি জিন্নাহ কবির: ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

১২

শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!

১৩

দৌলতপুরে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৪

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি এস এ জিন্নাহ কবিরের

১৫

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।

১৬

দৌলতপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও টাকা ছিনতাই

১৭

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

১৮

সত্য প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা।

১৯

দিনাজপুরে হিলিতে স্থানীয়দের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

২০