লেখকঃ বুলবুল আহমেদ
বলেন তো দোষটা কার ?
আমি তো সবার।
হয়রানি কাউকে না করি
বন্ধুত্ব সবার সাথে গড়ি।
শত্রু-মিত্রের সাথে আছে সদ্ভাব
কোথায় যেন একটু অভাব।
শুভাকাঙ্খি আর আপন জনে
মহাশান্তিতে আছি মনে।
মাঝে মাঝে অশান্তির ঝড়ে
ভয়ে দেহ কাপে থরে।
ভুল বুঝে ভাবে অহংকারী
আমি যে আসলে সবারই।
ক্ষুদ্র একজন মানুষ আমি
চলি নিজের মতো।
যে যাই বলুক তাতে আমার
হৃদয়ে হয়না কোন ক্ষত।
যাযাবরের মতো ঘুরি যখন
এ মন চাহে যাহা।
কখনো নগর কখনো বন্দর
কখনো গ্রামান্তরে আহা !
দু’চোখ জানতে চায় যেন
অজানা আর অদেখা।
ভুলে ভরা মানুষ আমি
আজও তাই হয়নি শেখা।
বলেন তো দোষটা কার ?
আমার অন্তর বলছে।
আমি নই আমার
ঐ দেহের কুপ্রবৃত্তিটার ।।
মন্তব্য করুন