কালেরপত্র ডেস্ক
১ জুন ২০২৬, ৮:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি এস এ জিন্নাহ কবিরের

 

স্টাফ রিপোর্টার মো: নান্নু মিয়া 

মানিকগঞ্জের ঘিওরে মাদক ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন ২০২৬) বিকেলে ঘিওর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীর মানিকুজ্জামান (মানিক), সাবেক সভাপতি, ঘিওর উপজেলা বিএনপি ও সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপি।

এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াজেদ আলী মিস্টার,যুগ্ম সাধারণ সম্পাদক মো: জানে আলম, সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূঁইয়া ও মিজানুর রহমান খান কুদরত, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শওকত আলী খান, সাধারণ সম্পাদক সবুজ বেপারী,ঘিওর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বনি ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশা করিমসহ বিএনপি’র ও অঙ্গসংগঠন এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় মাদকাসক্তি, ইভটিজিং, কিশোর অপরাধ এবং সামাজিক অবক্ষয় রোধে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেন, মাদক ও ইভটিজিং আজ সমাজের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী ও সমাজবিরোধীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, তারুণ্যের শক্তিকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। ইভটিজিং প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগের পাশাপাশি পারিবারিক শিক্ষার ওপরও গুরুত্ব দিতে হবে।

সভাপতির বক্তব্যে মীর মানিকুজ্জামান (মানিক) বলেন, “মাদক ও ইভটিজিংমুক্ত ঘিওর গড়ে তুলতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সর্বদা জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাবে। সমাজের প্রতিটি মানুষকে এ বিষয়ে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।

সভা শেষে মাদক, ইভটিজিং ও সকল ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান এমপি এস এ জিন্নাহ কবিরের

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে এমপি অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু।

দৌলতপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ও টাকা ছিনতাই

সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান জানিয়ে আশুলিয়াবাসীকে যুবদল নেতা মোশারফের ঈদের শুভেচ্ছা বার্তা।

সত্য প্রকাশের জেরে আশুলিয়ায় সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মীরা।

দিনাজপুরে হিলিতে স্থানীয়দের সঙ্গে সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

জাতীয় স্মৃতিসৌধে কর্মকর্তা-ঠিকাদার সিন্ডিকেট: সাংবাদিকদের হাতে ধরা পড়লো গাছ পাচারের চেষ্টা

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সাভার মহাসড়কে বিজিবি মোতায়েন

শ্রীপুরে জেটেবের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।

রাষ্ট্রীয় গাছ উধাও! টেন্ডার ছাড়াই কাটাকাটিতে বিসিএস লাইভস্টক একাডেমিতে অনিয়মের অভিযোগ

১০

মাওনা চৌরাস্তায় মহাসড়কে মরণফাঁদ: ভোগান্তি তুঙ্গে, দুর্ঘটনার আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা

১১

প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখা সেই আসিফ ফিরলেন লাশ হয়ে, মায়ের আহাজারিতে ভারী ডুয়াইবাড়ি

১২

দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে কারাদণ্ড।

১৩

কম্প্রিহেনসিভ ক্যাটারাক্ট প্রজেক্ট বিষয়ক দুই দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত।

১৪

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

১৫

ধামরাইয়ে আলাউদ্দিন সাহেবের অন্যন্য উদ্যোগ: ধর্মীয় শিক্ষা ও আধুনিক চিকিৎসার সমন্বয়ে সমাজ পরিবর্তনের স্বপ্ন

১৬

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক।

১৭

দিনাজপুর বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার।

১৮

শ্রীপুরে পৃথকস্থানে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

১৯

দিনাজপুর হিলি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল জোরদার।

২০